ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানী-রপ্তানী বন্ধ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

হিলি (দিনাজপুর):
ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস আজ রোববার (২৬ জানুয়ারি) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানী-রপ্তানী বন্ধ রেখেছেন ব্যবসায়িরা। ফলে সকাল থেকেই দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া হচ্ছেনা। তবে হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Manual6 Ad Code

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, রোববার ২৬ জানুয়ারি ভারতে ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। সেখানে সরকারি ছুটি থাকায় ব্যবসায়িরা হিলি স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেন। এরফলে রোববার সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার থেকে পুনরায় শুরু হবে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম।

Manual1 Ad Code

হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অশিক কুমার শ্যানাল জানায়,ভারতে ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি পানামা পোর্টের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।

Manual7 Ad Code

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানী-রপ্তানী বন্ধের সাথে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code