শরীয়তপুরে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

শরীয়তপুর :
শরীয়তপুর কালেকটরয়েট ভবনের সামনের মাঠে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন ,বিসিক শিল্প নগরী, নাসিব ও চেম্বার অব কমার্স এর সার্বিক ব্যস্থাপনায় সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক কাজী আবু তাহের আজ বুধবার সকাল ১০টায় এ মেলার শুভ উদ্বোধন করেছেন।কালেকটরয়েট মাঠে এসএমই পণ্য মেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, চেম্বার অব কমার্স এর ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেসদ তালুকদার, এসএমই শরীয়তপুর এর ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমীন। অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন তালুকদার,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবেদা আফসারী, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শাহবুব রহমান,সদও উপজেলা আওয়ামীলেিগর সাধািরন সম্পাদক গোলাম মোস্তফা । এরপূর্বে পণ্য মেলা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদমিনার চত্তর থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code