ছাত্রলীগের সম্পাদকের ভাইসহ কর্মস্থল থেকে উধাও আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশ বাহিনীতে বিপর্যয় দেখা দেয়। অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিলেও কোনো ছুটি না নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। এই অনুপস্থিতির ধারাবাহিকতায় আরও চারজন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
এরমধ্যে ছুটি না নিয়ে কর্মস্থলে যোগদান না করায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে ছুটি ছাড়া কর্মস্থল থেকে উধাও ২১ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।

Manual2 Ad Code

 

রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে দেওয়া পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। এসব প্রজ্ঞাপনে ১২ জুলাই স্বাক্ষর করেন উপসচিব নাসিমুল গনি।

Manual8 Ad Code

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত, যিনি র‍্যাবে বদলির আদেশ পেয়েছিলেন, ২৫ আগস্ট ২০২৪ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, এই অনুপস্থিতিকে অসদাচরণ ও পলায়নের অপরাধ হিসেবে গণ্য করে তাঁকে অনুপস্থিতির দিন থেকেই সাময়িক বরখাস্ত করা হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম ১০ সেপ্টেম্বর ২০২৪ থেকে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী ১১ আগস্ট ২০২৪ থেকে এবং ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ ৬ আগস্ট ২০২৪ থেকে একইভাবে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

Manual8 Ad Code

তাদের সবাইকে সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত করে, অনুপস্থিতির দিন থেকে সাময়িক বরখাস্ত ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে এসব কর্মকর্তা সরকারি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ছাত্রলীগের সম্পাদকের ভাইসহ কর্মস্থল থেকে উধাও আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code