গৌরনদী প্রেসক্লাবের ৪০ বছরে পদার্পণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাব এর ৪০ বছরে পদার্পন উৎসব আয়োজনে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। গতকাল শনিবার বেলা ১১টায় গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভায় বর্নাঢ্য আয়োজনে ও ব্যাপক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী এ প্রেসক্লাব এর ৪০ বছরে পদার্পন উপলক্ষে বর্নীল উৎসব পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাসিক সভায় বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ,এম নাসির উদ্দিন, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সহ-সাধারন সম্পাদক উত্তম দাস, কোষাধ্যক্ষ অমিন মোল্লা, দপ্তর ও প্রচার সম্পাদক আমিনা আকতার সোমা প্রমুখ।
সভা শেষে গৌরনদী প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির গনমাধ্যমকে জানান, আগামী ২৬ মার্চ ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবটি ৪০ বছরে পদার্পন করতে যাচ্ছে। ৪০ বছরে পদার্পনের ওই শুভ ক্ষনটিকে স্মরনীয় করে রাখতে প্রেসক্লাব কার্য্যালয়টিকে বর্নীল আলোকসজ্জায় সজ্জিত করা হবে। এ ছাড়া এ উপলক্ষে আলোচনা সভা, ক্রেষ্ট প্রদান, খেলা-ধুলার অনুষ্ঠানসহ মনোমুগ্ধকর আতশবাজী’র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code