কুয়াকাটায় নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃ নিস্কাশন ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে পর্যটন নগরী কুয়াকাটায় তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। ওয়াটার অর্গানাইজেশন’র সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় হোটেল গ্রেভার ইন’র হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন টিএমএসএস’র হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স সেক্টর প্রধান মো.সোহরাব আলী খান। অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, টিএমএসএস’র কনসালটেন্ট আবু নোমান মোহাম্মাদ বজলুর রহমান,হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স আপারেশন-৮ ডোমেইন প্রধান কুমার মনিশংকর, প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ক্রেডিট) মো.আবু খায়ের মিয়া প্রমুখ। কর্মশালার সঞ্চালনা করেন মাষ্টার ট্রেইনার মো.মতিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, এই প্রশিক্ষনের ফলে প্রশিক্ষণার্থীদের সক্ষমতা যেমন বাড়বে তেমনি সমাজে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃ নিস্কাশন চর্চা দিন দিন বৃদ্ধি পাবে। যা এসডিজি-৬ অর্জনে ভূমিকা রাখবে।
এ প্রশিক্ষন কর্মশালায় টিএমএসএস’র বরিশাল বিভাগের ৩৪ জন শাখা ব্যবস্থাপক অংশগ্রহন করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code