

গৌরনদী (বরিশাল) :
বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জনাতা ও অগ্রনী ব্যাংকের সাবেক পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা হতদরিদ্র কেউ যাতে খাদ্যের অভাবে মারা না যায় সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, ’দেশরতœ’ শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের ফলে প্রানঘাতি করোনা ভাইরাস বাংলাদেশে এখনও মহামারী রুপ নিতে পারেনি। করোনা ভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধু’র বাংলাদেশে কর্মহীন হয়ে পড়া কোন শ্রমজীবী বা দরিদ্র অসহায় সাধারন মানুষ অভূক্ত থাকবে না।
গতকাল মঙ্গলবার সকালে নিজের জন্মস্থান বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের ভাগ্য ভূইয়ার বাড়ির উঠোনে বসে নিজ উদ্যোগে এলাকার গরীব, অসহায়, দুস্থ, দিনমজুর, শ্রমজীবি ও নি¤œ আয়ের সাধারন মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দরিদ্র, অসহায়, দুস্থ্য দিনমজুর, শ্রমজীবি ও নি¤œ আয়ের সাধারন মানুষের এক হাজার পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মশুরের ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজী লবন, ১টি বড় লাইফবয় সাবান বস্তাবন্দি করে বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তার নিজ উদ্যোগে এসব খাদ্য ও ব্যাবহার্য সামগ্রীগুলো ব্যক্তিগত ত্রান সামগ্রী হিসেবে বিতরণ করেন। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এ ত্রান বিতরণ কার্যক্রম।
ত্রান নিতে আসা হাজারের অধিক দরিদ্র অসহায় সাধারন মানুষের আতঙ্কিত মলিন মুখগুলোর দিকে তাকিয়ে তিনি বলেন, আপনারা কেউ ভয় পাবেন না, কেউ হতাশ হবেন না। করোনা দুর্যোগে বঙ্গবন্ধু’র বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাধারন গন মানুষকে রক্ষা ও সহয়তা করার জন্য গনমানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ’দেশরতœ’ শেখ হাসিনার নির্দেশে এ ত্রান বিতরন উল্লেখ করে তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংস্থা নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের মাধ্যমে আমি আমার ব্যাক্তিগত উদ্যোগে এখন নেত্রীর ওই নির্দেশ বাস্তবায়নের চেষ্টাই করে যাচ্ছি। সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই এ সময় উচিত ভয়াবহ এ দুর্যোগে দেশের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাড়ানো।
ত্রান বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিল্টু রঞ্জন সাহা, অশোক দাস প্রমূখ।