

জোবায়ের হোসেন, রাঙ্গাবালী (পটুয়াখালী):
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা অসহায় ও দুস্থ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। বৃহস্পতিবার উপজেলার ছোটবাইশদিয়া, চালিতাবুনিয়া ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন সে। এতে প্রায় এক হাজার পরিবার সুবিধা পেয়েছে। ত্রাণ বিতরণকালে সাথে ছিলেন তার সহধর্মিনী ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ ফাতিমা আক্তার রেখা। ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি সোয়াবিন তেল, ১কেজি পিয়াজ, ১ কেজি লবন ও ১টি লাইফবয় সাবান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন এবং রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মো.জোবায়ের হোসেন। এছাড়াও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামন শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।
এমপি মহিব্বুর রহমান বলেন, করোনার ভাইরাস প্রতিরোধে মানুষকে যার যার ঘরে অবস্থান করার জন্য সরকার নির্দেশ দিয়েছেন। এসময় খেটে খাওয়া অনেক মানুষের কষ্টে দিন কাটছে। এ কারণে আমরা সরকারের পক্ষথেকে দুস্থ লোকদের বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছি। পরিস্থিতি ভালো হওয়ার আগ পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।