দশমিনায় দুরত্ব রক্ষায় স্কুল মাঠে কাচাঁবাজার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

দশমিনা (পটুয়াখালী) ঃ
দশমিনায় সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলা সদরের কাচাঁবাজার দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থানান্তর করেছে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ের খোলামাঠে গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাজার বসবে। রোববার উপজেলা প্রশাসন এ ঘোষনা করেন। এর আগে কাচাঁবাজাওে মানুষের ভিড়ে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হত না। এ অবস্থার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন স্থানান্তর করার উদ্দ্যোগ নেয়। গতকাল সোমবার সকাল থেকে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কাচাঁবাজার শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারন ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় রেখেই কেনাকাটা করছে। কাচাঁবাজার আসা টিটু, জহির ও আকাঈদসহ অনেকেই দাবী মাছ বাজারও যেন এখানে আনা হয়। করোনা ভাইরাস থেকে জনগনকে রক্ষায় উপজেলা প্রশাশনের এই দ্রুত পদক্ষেপকে স্থানীয়রা সাধুবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code