দুমকিতে নবাগত ইউএনও’র যোগদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

দুমকি (পটুয়াখালী) :
পটুয়াখালীর দুমকিতে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে শেখ আব্দুল্লাহ সাদিদ যোগদান করেছেন। গত দু’মাস শূন্যপদে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল ইমরান দায়িত্ব পালন করেন।
গত রবিবার (৬ ডিসেম্বর) তিনি যোগদান করলে অফিসার্স ক্লাব, প্রেসক্লাব দুমকি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাড়াও উপজেলায় কর্মরত প্রিন্ট মিডিয়ার কর্মীরা তার সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও শিক্ষক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে নবাগত ইউএনও সাদিদ সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য এর আগে তিনি বানড়ীপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code