২২ মাসেও সংস্কার হয়নি ব্রিজটি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :: মালবাহী ট্রলারের ধাক্কায় ভেঙে পড়া বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া বন্দরের ব্রিজটি ২২ মাসেও সংস্কার হয়নি। এতে প্রতিদিন বন্দরে যাতায়াতে দুর্বোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ।

Manual5 Ad Code

২০১৭ সালের ৪ জুলাই ইটবোঝাই একটি ট্রলারের ধাক্কায় ব্রিজটির মধ্যের বড় অংশ ভেঙে পড়ে যায়। সেই থেকে ব্রিজের উপর দিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। বন্দরের প্রধান সড়কে ব্রিজটি হওয়ায় পথচারীদের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কয়েকশ ব্যবসায়ী।

বন্দরের ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, ব্রিজটি দিয়ে চারটি ইউপির মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতো। ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে ওইসব মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Manual4 Ad Code

স্থানীয় শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমাউন কবির বলেন, জরুরি ভিত্তিতে ব্রিজটি নির্মাণ কিংবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার তাগিদ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, ভেঙে পড়া ব্রিজটি মেরামতের জন্য সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। খুব শিগগিরই ব্রিজটির কাজ শুরু করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code