দালাল ছাড়াই ধান বিক্রি করলেন কৃষকরা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: পিরোজপুরের মঠবাড়িয়ায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দালাল ছাড়াই ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষকরা।

সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ইউএনও জি এম সরফরাজ।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জীব চাকমা, উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. এমাদুল হক, কৃষি কর্মকর্তা মোহাম্মাদ মনিরুজ্জামান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমুখ।

উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. এমাদুল হক জানান, এ মৌসুমে উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত একশ কৃষকের কাছ থেকে ৪৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রত্যেক কৃষক কমপক্ষে এক মণ, সর্বোচ্চ তিন মেট্রিকটন ধান বিক্রি করতে পারবেন।

Manual1 Ad Code

উপজেলার বেতমোর গ্রামের কৃষক মো. বশির হাওলাদার বলেন, দালাল ছাড়াই ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরে ভাল লাগছে। সরকার এ উদ্যোগ নেয়ায় আমরা খুশি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code