হিজরা ও প্রতিবন্ধদের নগদ অর্থ বিতরন করেন এমপি শাওন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

মোঃ জহিরুল হক , ভোলা :

দুস্থ অসহায়,কর্মহীন হিজরা,প্রতিবন্ধদের মাঝে অার্থিক অনুদান বিতরন করেন এমপি শাওন।ভোলা জেলা সংবাদদাতা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দুস্থ অসহায়,কর্মহীন,হিজরা ও প্রতিবন্ধদের মাঝে অার্থিক অনুদান, কালমা, বদরপুরের দুই ইউনিয়নে ১২০০ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন এমপি শাওন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগীতায়, সমাজসেবা অধিদপ্তর ভোলা এর বাস্তবায়নে, লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় লালমোহন এর অায়োজনে এসব অার্থিক অনুদান বিতরন করা হয়।১৪০ জন প্রতিবন্ধি,৫০ জন হিজরাদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।
এ সময় এমপি অাালহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর জনগনের জন্য জীবন বাজি রেখে রাতদিন কাজ করে অসহায়দের সহযোগীতা করে যাচ্ছেন।এসব সহযোগীতা নিয়ে যারাই অনিয়ম দূর্নীতি করবে তাদের অাইনের অাওতায় এনে বিচার করা হবে। তাদের মোটেও ছাড় দেয়া হবে না।
এছাড়াও কালমা ও বদরপুর ইউনিয়নে ১২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন এমপি শাওন। এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন অাহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নজরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি,উপজেলা সমাজ সেবা অফিসার মামুন অর রশিদ প্রমুখ

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code