প্রিয়জন ভুলে যায় পাখিরাও

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : মানুষের মতো বিচ্ছেদ বাড়ছে পাখিদেরও। মানুষের মতোই পাখিরাও জীবনসঙ্গী বেছে নেয়। জড়িয়ে পড়ে ঘনিষ্ঠ সম্পর্কে, গড়ে তোলে পরিবার। কিন্তু কিছুদিনের মধ্যেই ফাটল ধরতেও সময় নেয় না সেই সম্পর্কে। ভালোবাসার সম্পর্ক মোড় নেয় ‘বিচ্ছেদে’।

Manual8 Ad Code

বুধবার গার্ডিয়ানে প্রকাশিত চীন ও জার্মানির এক যৌথ গবেষণাবিষয়ক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে। গবেষকরা জানিয়েছেন, হাজার হাজার পাখিকে এখন জীবনসঙ্গী ছাড়াই দেখা যাচ্ছে। বিস্তৃত পাখির প্রজাতিজুড়ে বিচ্ছেদের প্রধান দুটি কারণ পাওয়া গেছে বলে জানান গবেষকরা। একটি হলো ‘দীর্ঘ-দূরত্বে স্থানান্তর’। অন্যটি ‘পুরুষ প্রমিসকিউটি’ (অন্য প্রজাতির সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলা)।

Manual2 Ad Code

জীববৈচিত্র্য বিষয়ক প্রসেডিংস অব দ্যা রয়্যাল সোসাইটি বি জার্নাল অনুসারে, চীন ও জার্মানির গবেষকরা মৃত্যুর তথ্য ও অভিবাসন দূরত্বসহ ২৩২ প্রজাতির পাখির বিচ্ছেদের হার সম্পর্কিত পূর্ব প্রকাশিত ডাটা তুলে ধরেন। যা পাখিদের আচরণ সম্পর্কে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে করা হয়। গবেষণা দলটি প্রতিটি প্রজাতির পুরুষ ও মহিলা পাখিদের একটি পৃথক প্রমিসকিউটি স্কোর দেয়। বিবর্তনীয় সম্পর্কের ওপর ভিত্তি করেও একটি বিশ্লেষণ চালানো হয়।

ফলাফলগুলোর মাধ্যমে জানা যায়, উচ্চবিচ্ছেদের হারসহ প্রজাতিগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হতে থাকে। প্লোভার, সোয়ালো, মার্টিন, ওরিওল ও ব্ল্যাকবার্ড প্রজাতির মধ্যে উচ্চবিচ্ছেদের হার লক্ষ্য করা যায়। এসব প্রজাতির ‘পুরুষ প্রমিসকিউটি’ও ছিল উচ্চমাত্রায়। অন্যদিকে পেট্রোল, অ্যালবাট্রস, গিজ ও রাজহাঁসের বিচ্ছেদের হার কম।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code