

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে হামলায় দুই ইরানি পুলিশ ও চার অস্ত্রধারী নিহত হয়েছেন। পাকিস্তানের কাছে ইরানের দক্ষিণ-পূর্বে গ্রেনেড হামলা ও বন্দুক যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার (৮ জুলাই) কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিস্তান-বেলুচিস্তানের রাজধানী জাহেদানের ১৬ নম্বর পুলিশ স্টেশনে চার অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। দুই পক্ষের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক নিরাপত্তা উপ-প্রধান আলিরেজা মারহামতি।
তিনি আরও বলেন, হামলাকারীরা পুলিশ স্টেশনের প্রবেশদ্বারে শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ সময় গুলিবিনিময় হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। লড়াইয়ে দুই পুলিশ প্রাণ হারিয়েছেন। সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। এটি বেলুচি সংখ্যালঘুদের আবাসস্থল। যারা সুন্নি ইসলাম মেনে চলে।