মঠবাড়িয়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

 

মঠবাড়িয়া (পিরোজপুরে):

Manual4 Ad Code

“জেনে, বুঝে বিদেশ যাই-অর্থ সম্মান দুটোই পাই” এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদেশিক আয় বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্বাবধানে জনসচেতনতা মূলক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি বরিশাল শাখার সহকারী পরিচালক মো.শাহবুদ্দিন, পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহমুদ হোসেন, উপজেলা স¦াস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো.আলী হাসান, মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান, ডাঃ সিরাজুল হক, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মজিবর রহমান, মিজানুর রহমান প্রমূখ।

Manual5 Ad Code

এ সেমিনারে জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মিডিয়া কর্মীরা অংশগ্রহন করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code