ইন্দুরকানীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

গাজী আবুল কালাম,ইন্দুরকানী, (পিরোজপুর):
“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনেনিয়ে পিরোজুরের ইন্দুরকানীতে কৃষিসম্প্রসারন অফিসের অয়োজনে কৃষক মাঠ দিবস পালন ও নমুনা শষ্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠনের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুহেনা মোঃ জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা, ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা,প্রেসক্লাব সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মহসীন উদ্দিন, পত্তাশী ইউপি সদস্য ফয়সাল মোর্শেদ কিসলু গাজী সহ সংশ্লিষ্ঠ ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার ইব্রাহীম হাওলাদার ও এলাকার কৃষক কৃষানি বৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৯/২০২০ রাজস্ব প্রকল্পের অর্থায়নে খরিপ মৌসুম ব্রি ধান-৭৬ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হল।
জেলা কৃষি কর্মকর্তা তার বক্তব্যে বলেন ব্রি ধান-৭৬ গড়ে ৫০০ মেট্রিক টন জন্মে, যা স্থানীয় জাতের তুলনায় অনেক বেশি হয় ব্রি ধান-৭৬ অনেক লম্বা হয় পানিতে ভেসে থাকতে পারে ফলে জোয়ারের পানির চাপে ফসলের তেমন ক্ষতি হয়না তাই তিনি সকলকে উন্নত জাতের ব্রি ধান-৭৬ চাষের আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code