কলাপাড়া আপন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শীর্ষ দাবীদার অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডট কমের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০১৮ সালের ১ অক্টোবর এ নিউজ পোর্টালটির আত্মপ্রকাশ ঘটে। তৃতীয় বছরে পদার্পন উপলক্ষে আপন নিউজ পাঠক ফোরামের উদ্যোগে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয় আপন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহম্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে দোয়া মোনাজাত, আলোচনা সভা, ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। আপন নিউজ বিডি ডট কমের প্রকাশক ও সম্পাদক এস এম আলমগীর হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু ও আপন নিউজ বিডি ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মো. জুলহাস মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য মো. হাফিজুর রহমান, মো. এনামুল হক, কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সাবেক সভাপতি কবির তালুকদার, সহ সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, সাধারণ সম্পাদক সুজন মৃধা, সদস্য এইচআর মুক্তা, সংবাদকর্মী খাইরুল তালুকদার, নাট্যকর্মী আতিকুল মিরাজসহ বিভিন্ন গণমধ্যম কর্মী, রাজনৈতির নেতৃবৃন্দ, আপন নিউজ বিডি ডট কমের সংবাদকর্মী ও আপন নিউজ পাঠক ফোরামের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান সহ উপস্থিত অতিথিরা কেক কাটেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক সংগীত শিক্ষক মোস্তফা জামান সুজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code