মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মির্জাগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত। মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর পনি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পেয়েছে। তীরবর্তী মনহোরখালী, ফেরীঘাট, চরখালী, গোলখালী, বিকাখালী, রামপুর, মেহিন্দাবাদসহ ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয় দিতে মির্জাগঞ্জে ৫৮ টি আশ্রায়কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আশ্রায়কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code