আমতলীতে জাল সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

মাইনুল ইসলাম রাজু

Manual2 Ad Code

আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় এর আগে এজাহার ভূক্ত এক নারী ইউপি সদস্যসহ দু’জনকে কারাগারে পাঠায় বিচারক। জাল ওয়ারিশ সার্টিফিকেটের অভিযোগে চলতি বছরের ৪ মে মামলা করেন আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের মৃত মৌজে আলী প্যাদার ছেলে শাহিন প্যাদা।

Manual7 Ad Code

গত রবিবার ওই ইউপি চেয়ারম্যান নির্দিষ্ট তারিখে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে বিজ্ঞ বিচারক।

Manual2 Ad Code

মঙ্গলবার দুপরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. সাইফুল আলম জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন ।

মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের মৃত মৌজে আলীর প্যাদার পাঁচ ছেলে চার কন্যা এবং দুই স্ত্রী রয়েছে। তার মৃতুতে মোট ওয়ারিশের সংখ্যা ১১ জন। ওয়ারিশরা সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোতার উদ্দিন মৃধার নিকট থেকে ২০২১ সালের ২৭ জানুয়ারি তারিখে ৮১১৫ নং স্মারকে, ২০২৩ সালের ১৫ নভেম্বর তারিখ ৪৩৭ স্মারকে এবং ২০২৪ সালের ২১ আগস্ট তারিখের ৩৭ স্মারকে তিনটি ওয়ারিশ সার্টিফিকেট গ্রহন করেন। সকল ওয়ারিশ সার্টিফিকেটেই মামলার বাদী শাহিন প্যাদার নাম ছিল।

Manual4 Ad Code

আমতলী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা, ২০২৫ সালের ১২ জানুয়ারি ২১৩ ও ২০৫ স্মারকে দুটি ওয়ারিশ সাটিফিকেট প্রদান করেন যাতে বাদী মো. শাহিন প্যাদার নাম নেই।
এঘটনায় মো. শাহিন প্যাদা ৪ মে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা, সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য মোসাম্মাৎ সাহিদা বেগম ও তার ভাই মো. ফারুক প্যাদাকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গত রবিবার ছিল মামলার হাজিরার তারিখ। ওই দিন নারী সদস্য সাহিদা বেগম ও ফারুক প্যাদা হাজির হলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। ওই মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধা মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক মো. সাইফুল আলম তার জামিন আবেদন না মজ্ঞুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলার বাদী মো. শাহিন প্যাদা বলেন, মামলার তিন নম্বর আসামী আমার ভাই মো. ফারুক প্যাদা জাল ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে আমাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সেটেলমেন্ট অফিসে কাগজ পত্র জমা দিয়েছে। বিষয়টি জানতে পেরে আমি ন্যায় বিচারের জন্য আদালতের শরনাপন্ন হয়েছি। আশা করি আদালতের নিকট ন্যায় বিচার পাবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আমতলীতে জাল সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে
  • টপ নিউজ › বাংলাদেশ এ সম্পর্কিত আরও পড়ুন:
    এবারের ইউরো ভিশনটি হচ্ছে মালমো অ্যারেনাতে। সেখানে যেন বিক্ষোভকারীরা পৌঁছাতে না পারেন সেজন্য লোহার ব্যারিকেড এবং বড় কংক্রিস ব্লক স্থাপন করা হয়েছে। পুলিশ ওই ভেন্যুতে গার্ড দিচ্ছে এবং অনুষ্ঠানের অতিথিদের সেখানে প্রবেশের আগে মেটাল ডিটেকটরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া ব্যাগ চেক করা হচ্ছে। আর অতিথিদের শুধুমাত্র ছোট ব্যাগ নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিনিধিত্বকারী ২০ বছর বয়সী এডেন গোলান দ্বিতীয় সেমিফাইনালে তার গান ‘হ্যারিকেন’ গাইবেন। রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানস্থল থেকে ৭ কিলোমিটার দূরের মালমো সেন্ট্রাল স্কয়ারে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা সেখানে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
    ২ years ago
    Manual1 Ad Code
    Manual6 Ad Code