হিনা খানের বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের মধ্যে ফ্রন্ট লাইনে ছেন হিনা খান। সেটা মানবিক কারণেই। স্তন ক্যানসারে আক্রান্ত জম্মু-কাশ্মীরের এই লাস্যময়ী। এরমধ্যে চিকিৎসা শুরু করেছেন। চলছে কেমো থেরাপি। সেসবের নিয়মিত আপডেটও দিচ্ছেন অভিনেত্রী। তবে সেসব ছাপিয়ে এবার তিনি উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশ প্রসঙ্গে। ঠিক বাংলাদেশও বলা যাবে না, তার মূল উৎকণ্ঠা দেশের সনাতন সম্প্রদায় কিংবা সংখ্যালঘুদের নিয়ে। ১১ আগস্ট হিনা লম্বা একটি প্রতিক্রিয়া প্রকাশ করেন সোশ্যাল হ্যান্ডেলে। হিনার ভাষায়, ‘যে কোনও নিরীহ মানুষের মৃত্যুই আসলে মানবতার মৃত্যু।যে কোনও ধর্ম, জাতি ও দেশের জন্যই এটা প্রযোজ্য। কোনও সম্প্রদায়কেই যেন এই সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। যেটা ভুল, সেটাকে ভুলই বলব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code