আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৭৬তম অধিবেশন সশরীরে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ সেপ্টেম্বর সংস্থাটির ৭৬তম অধিবেশনে সরাসরি ভাষণ দেবেন তিনি।

১৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে সীমিত আকারে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর থেকে বিশ্ব নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। করোনা সংকটের কারণে প্রায় ১৯ মাস পর প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন।

জানা যায়, আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে সরাসরি ভাষণ দেবেন। একই দিন তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেবেন। একই সঙ্গে একটি সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

Manual4 Ad Code

জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

Manual4 Ad Code

অন্যান্য বছরের মতো এবারো তিনি কোনো পাবলিক সমাবেশ বা নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন না বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্র উল্লেখ করেছে। তবে প্রধানমন্ত্রী ‘ভার্চুয়াল প্রেজেন্স’ এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪ সেপ্টেম্বর হোটেল সুইট থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code