১টি জেলা আজারবাইজানকে হস্তান্তর করল আর্মেনিয়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দীর্ঘ ৩০ বছর পর নিজেদের ভূমি আর্মেনিয়ার দখলদারদের কাছ থেকে ফিরে পেয়েছে আজারবাইজান। আজ আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে আজারবাইজানের সেনাবাহিনী নাগরনো কারাবাখ বুঝে পেয়েছে। ইতিমধ্যে সীমান্তবর্তী জেলায় প্রবেশ করেছে আজারবাইজানের সেনাবাহিনী। আজারবাইজানের সেনারা আঘদাম জেলা বুঝে পেয়েছে। আর্মেনিয়ার দখলে থাকা আরও দুটি জেলা আজারবাইজানকে হস্তান্তর করা হবে। আর্মেনিয়ার সেনারা আঘদামের নিজেদের হেডকোয়ার্টার্স ভেঙেচুরে একাকার করে ফেলছে। এই শহরে তারা গত তিন দশকে তারা এসব প্রতিষ্ঠা করেছিল। ওই আর্মেনিয়ান ইলেক্ট্রিক মিস্ত্রি বলেন, এখানে আমি রান্নাঘর করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু যেহেতু এখান থেকে চলে যেতে হবে তাই এখন আমি সব ভেঙে চুরমার করে ফেলছি । আর্মেনিয়া বিদায় নেয়ার সময় ওই এলাকা পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তারা বন্য শত্রু’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code