কাঠালিয়া প্রধানমন্ত্রী’র উপহার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কাঠালিয়া (ঝালকাঠি) :
করোনা ভাইরাসে ঝালকাঠির কাঠালিয়ার ২০০০ কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার সামগ্রী চাল, ডাল, আলু, চিড়া ও সাবান বিতরণের জন্য হস্তান্তর করা হয়েছে। সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের নির্দেশনা ও দোয়া নিয়ে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি থেকে এসব উপহার সামগ্রী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম কবির সিকদারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ২ কেজি আলু, আধাকেজি ডাল, ১কেজি চিড়া ও একটি সাবান। ৬টি ইউনিয়নের প্রত্যেকটিতে দেড়শ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কাছে ১’শ প্যাকেট হস্তান্তর করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code