কাঠালিয়ায় সাংবাদিকদের পিপিই ও মাস্ক বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কাঠালিয়া (ঝালকাঠি) ঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়েছে। ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের পক্ষে আলেয়া এ্যাপারেলস গ্রুপের পৃষ্টপোষকতায় আব্দুল আউয়াল এর সৌজন্যে মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা এগারটায় জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার এর নিজস্ব অফিসে এ সকল সুরক্ষা সরঞ্জাম সাংবাদিকদের মাঝে বিতরণ হয়।

Manual3 Ad Code

মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক আবদুল হালিম, কালের কন্ঠ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন খান, মোহনা টিভি প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ, বিজয় টিভি প্রতিনিধি এইচ.এম নাসির উদ্দিন আকাশ, বাংলাদেশের খবর প্রতিনিধি জাহিদুল ইসলাম, একাত্তর টিভি প্রতিনিধি মোঃ সাকিবুজ্জামান সবুর, সাংবাদিক মোঃ খায়রুল আমিন ছগির ও মোঃ শাকিল মিয়াজীসহ স্থানীয় ইলেকট্রোনিক্রা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের হাতে পিপিই ও মাস্ক তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে এ্যাভোকেট মোঃ তরিকুল ইসলাম খোকন সিকদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code