লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

মোঃ জহিরুল হক, ভোলা :

Manual1 Ad Code

সততার সাথে ত্রাণ বিতরনে জন্য দলীয় নেতা কর্মীদের শপথ পড়ালেন এমপি শাওন।ভোলা জেলা সংবাদদাতা। ভোলার লালমোহনে করোনা ভাইরাসের দূর্যোগকালীন সময়ে ত্রান সামগ্রী সততার সাথে বিতরনের জন্য জনপ্রতিনিধি ও দলীয় নেতা কর্মীদের শপথ পড়ালেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ২১ এপ্রিল সকাল ১০ টায় সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে আওয়ামী লীগ আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর কারনে বাংলাদেশের কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী জনগণের মাঝে সঠিকভাবে বণ্টন করার নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তাই শপথ নিয়ে তা সঠিক ভাবে পালনের অনুরোধ জানান এমপি শাওন। তিনি কঠোর হুশিয়ারী করে বলেন এই ত্রাণ নিয়ে যদি কোন লোক কোন অনিয়মের চেস্টা করে তবে তাকে অাইনের অাওতায় এনে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। অন্যদিকে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন-এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
শপথ অনুস্ঠানে সকল চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code