ঝালকাঠির কাঠালিয়ায় এাণের দাবিতে অসহায় মানুষের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ঝালকাঠি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং আওড়াবুনিয়া ইউনিয়নের ৫নং ওর্য়াড জাঙ্গালীয়া গ্রামে মহামারী করোনা ভাইরাস কোভিড ১৯ প্রাদুর্ভাব চলাকালীন প্রধাম মন্ত্রীরীর ত্রান তহবিলের উপহার বন্টনের তদন্ত করে বিচারের দাবিতে মাবববন্ধন করেছে স্থানীয় অসহায় হত দরিদ্র ত্রাণ বঞ্চিতরা। শনিবার সকালে মধ্যজাঙ্গালীয়া নুরানী মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক লোক অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় আব্দুল জলিল হাওলাদার, আনোয়ারা বেগম, আবুল মীরসহ অরো অনেকে।
বক্তাদের অভিযোগ, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হলেও তারা সরকারি কোন ত্রাণ উপহার আজও পায়নি। এমনকি ঘুর্ণিঝড় আম্ফানেও তাদের অনেক ক্ষতি হয়েছে কিন্তুু তাতেও তাদের ভাগ্যে জোটেনি কোন সরকারি ত্রাণ সহায়তা। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব তাদের কোন ত্রাণ সহায়তা দেয়নি। বর্তমানে পরিবার পরিজন নিয়ে তারা খুব অসহায় মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় সরকারি ত্রাণের দাবি জানিয়েছেন ত্রাণ বঞ্চিতরা।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব অভিযোগ অস্বীকার করে বলেন,আজকের মানববন্ধন আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে এখানে উপস্থিত অধিকাংশ মানুষ ত্রান পেয়েছে।এছারাও সরকারি সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবেও এলাকায় অনেকে ত্রাণ দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code