বিশ্ব নবীর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে মহিপুরে জমইয়াতে হিযবুল্লাহর বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
ফ্রাসে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার উদ্যোগে বুধবার সকাল ১০টায় মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল নিয়ে মহিপুর বন্দরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহিপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শেখ রাশেল সেতুর উপরে মানববন্ধন করে। মাববন্ধনে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার উপদেষ্টা আলহাজ্ব নুরুল ইসলাম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি মো আফজাল হোসেন হাওলাদার, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখা সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, যুব হিযবুল্লাহ সভাপতি মোঃ হান্নান। প্রতিবাদ সমাবেশে হাজারো তৌহিদী জনতা অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে বক্তারা বলেন, ফ্রান্স মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পরিকল্পিত ভাবে বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শণ করেছে। এর চরম মুল্য দিতে হবে ফ্রান্সকে। বক্তারা, ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক, পন্য বর্জন, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। এসময় তারা ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহবান করে। মানববন্ধন শেষে বিশ্ব মুসলিমদের শান্তি ও কল্যানে দোয়া মুনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code