

দৌলতখান প্রতিনিধি॥
ভোলার দৌলতখানে ৫০ কেজি ইলিশের রেনু ও ১ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করেছে মৎস অফিস। রবিবার (২৬ এপ্রিল ) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইনের নেতৃত্বে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দৌলতখান উপজেলার রাধাভল্লব, গুপ্তগঞ্জ বাজার ও চৌকিঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় কাউকে আটক করা যায়নি। অভিযান শেষে জব্দকৃত চিংড়ি রেনু পোনা উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয় এবং ইলিশ রেনু পোনা অসহায় ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।
মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন জানান, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫০ কেজি ইলিশের পোনা ও ১ হাজার চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। ইলিশের উৎপাদ বৃদ্ধি ও রেনু পোনা সংরক্ষনের জন্য আমাদের এ অভিযান চলমান রয়েছে।