বাউফলে মান্তা সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

অতুল পাল: বাউফল ( পটুয়াখলী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে নদীতে ভাসমান মান্তা পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী এলাকার তুলাতলা খালে নৌকায় বসবাসরত ৩৩ টি মান্তা পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ করেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো.আক্তার জামিল।  এসময় উপস্থিত ছিলেন- বাউফলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি, কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ মৃধা প্রমূখ।
 উল্লেখ্য, বাউফল উপজেলা  প্রশাসনের ত্রাণ তহবিল থেকে মান্তা সম্প্রদায়ের ৩৩ টি পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার  তৈল ও ১ কেজি লবন দেয়া হহয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code