বুদ্ধপূর্ণিমা ঘিরে পুলিশ-র‌্যাবের ব্যাপক নিরাপত্তা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: বুদ্ধপূর্ণিমা উৎসাহ উদ্দীপনা ও উদযাপনের লক্ষ্যে পটুয়াখীলীতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual2 Ad Code

এ উপলক্ষে কয়েক দিন ধরে এসপি মইনুল হাসান বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে আলোচনা সভা করছেন। এছাড়া র‌্যাব এর পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

Manual4 Ad Code

শুক্রবার কলাপাড়া উপজেলার একাধিক প্যাগোডা পরিদর্শন করেন এসপি মইনুল হাসান।

পটুয়াখালী ও বরগুনার সব বৌদ্ধবিহার ও প্যাগোডায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে র‌্যাব সদস্যরা। বিহারের মূল ফটকে খোলা হয়েছে তথ্য ও সেবা কেন্দ্র।

Manual8 Ad Code

এসপি মইনুল হাসান বলেন, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশে নাশকতার ঘটনায় পটুয়াখালীতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে আলোচনা সভা করা হয়েছে। আশা করি কোনো নাশকতা ও সহিংসতা ছাড়াই বুদ্ধপূর্ণিমা উদযাপন সম্পন্ন হবে।

Manual8 Ad Code

এ জেলায় মোট ২১টি বৌদ্ধবিহারে বিভিন্ন আয়োজন করা হয়েছে বলে জানান পটুয়াখালী বৌদ্ধবিহার সমিতির সাধারণ সম্পাদক মন্থান তালুকদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code