মেয়রের সাথে গৌরনদী প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

গৌরনদী (বরিশাল) :
আজ বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে তাকে অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যগন। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত মেয়রের বাসভবনে গিয়ে তারা মেয়র মোঃ হারিছুর রহমানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন করে তাকে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানান।
গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব এর নেতৃত্বে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাগনসহ প্রেসক্লাবের সাবেক কর্মকর্তাগন আনুষ্ঠানিক ওই ফুলেল শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এ সময় গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র মোঃ হারিছুর রহমান বলেন, আপনারা আপনাদের অতীত ঐতিহ্য বজায় রেখে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবকে এগিয়ে নিন। আমি সব সময় আপনাদের পাশে থাকবো।
শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জ্ঞাপনকালে গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত ও সাবেক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের বিদায়ী সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, নবনির্বাচিত সাধারন সম্পাদক এম, আলম, বিদায়ী সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, নবনির্বাচিত সহসভাপতি এস,এম জুলফিকার, বিদায়ী সহ-সভাপতি এইচ,এম নাসির উদ্দিন, নবনির্বাচিত সহ-সাধারন সম্পাদক উত্তম দাস, নবনির্বাচিত কোষাধ্যক্ষ আমিন মোল্লা, নবনির্বাচিত দপ্তর ও প্রচার সম্পাদক আমিনা আকতার সোমা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code