ইন্দুরকানীতে দৈনিক ভোরের কাগজ সাংবাদিক লাঞ্চিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইন্দুরকানী (পিরোজপুর) ঃ
ইন্দুরকানীতে ভোরের কাগজ সাংবাদিক ইকরামুল শিকদারকে লঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। লাঞ্চিত সাংবাদিক জানায়, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ এর মিটিং শেষে উপজেলা চেয়াম্যানের সাথে দেখা করতে আসলে ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক সাইফুল ইসলাম মিন্টু উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি এ্যাড এম মতিউর রহমান ও যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক এর সামনে প্রকাশ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকস্মিক হামলা চালায়। হামলায় সাংবাদিক ইকরামুল শিকদার গুরুতর আহত হয়। হামলাকারী মিন্টু জানান, ইকরামুল দলীয় ভাবে বিভিন্ন জায়গা থেকে ত্রান সংগ্রহ করে তা সঠিক ভাবে বিতরন করে না এসব বিষয়ে তার সাথে জানতে চাইলে হাতাহাতি হয়। এবিষয় ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু বলেন, ইন্দুরকানী ভোরের কাগজ সাংবাদিকে উপর আকস্মিক হামলায় আমি তিব্র নিন্দা জানাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code