অর্থ নয়, জ্ঞান অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য -ইউএনও মির্জাগঞ্জ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মির্জাগঞ্জ মির্জাগঞ্জ (পটুয়াখালী) :
বর্তমানে আমরা বাচ্চাদের পড়া শুনা করাই ভালো একটা চাকুরীর জন্য। লেখা পড়া শেষ করে সন্তান ভালো একটা চাকুরী করবে, ভালো টাকা আয় করবে।আমরা অভিভাবকরা শিক্ষাটা বাচ্চাদের বানিজ্যিক ভাবে উপস্থাপন করছি । যা ঠিক নয়।শিক্ষার মূল উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন, অর্থ নয়। ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমনই কথা বলেন, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন। “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তই ভবিষৎ” এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। মঙ্গলবার সকালে উপজেলা সরকারি রই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম, শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দীন ওয়ালীদ ও রই মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আঃ মোঃ জলিল প্রমূখ। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন মেলায় বসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ টি স্টল। সেখানে শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন। শেষে অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code