দশমিনা খাদ্য সহায়তা প্রদান বিএনপি’র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

দশমিনা (পটুয়াখালী) :
দশমিনা উপজেলা বিএনপি’র উদ্দ্যেগে আজ বৃহস্পতিবার আলীপুর ইউনিয়নে হতদরিদ্র দুইশ ষাট পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। কেন্দ্রীয় বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাসান মামুন ও শিল্পপতি আলহাজ্ব গোলাম মোস্তাফার অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম প্যাদা, সাধারন সম্পাদক প্রভাষক আমিনুল হক সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বাশঁবাড়িয়া ইউনিয়নের দুইশ আশি দরিদ্র জনগোষ্ঠির মধ্যে খাদ্য সহায়তার মাধ্যমে শুরু করেন। আগামী শনিবার রণগোপালদী ইউনিয়ন, রবিবার দশমিনা সদর, বেতাগী সানকিপুর ইউনিয়ন, বহরমপুর ইউনিয়ন এবং চর বোরহান ইউনিয়নের প্রায় দুই হাজার দুস্থ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরনের করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code