আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে দুমকিতে ছাত্রদলের বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

দুমকি (পটুয়াখালী) :
চাকুরিজীবি, বিবাহিত ও অছাত্র নেতৃত্বের কমিটি বাতিলের দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলা ও সরকারী জনতা কলেজ ছাত্রদলের ত্যাগী নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে। উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান রিয়াজ’র নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ১১ টায় দুমকি নতুন বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সরকারি জনতা কলেজ শাখার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা বলেন, দলের নীতিনির্ধানির্ধারকদের কথাকে তোয়াক্কা না করে চাকুরীজীবি ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটি অবিলম্বে বাতিল করে পরীক্ষিত যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে পুন:কমিটি গঠনের দাবী জানান তারা । আন্দোলনকারীরা কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন।
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে
আ’লীগের মিছিল

Manual4 Ad Code

লালপুর (নাটোর) :
নাটোরের লালপুরে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে লালপুর উপজেলা আওয়ামীলীগ।
দলীয় সূত্রে জানা যায়, সন্ধায় লালপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য মিছিল বের করে উপজেলা আওয়ামীলীগ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের চত্ত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধাক্ষ্য বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক আসিয়া জয়নুল বেনু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তায়েজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক ও ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। শেষে একটি বর্নাঢ্য মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে মিলিত হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code