গৌরনদীতে আউশ ধানের বীজ ও সার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

গৌরনদী (বরিশাল) :
বরিশালের গৌরনদী উপজেলার ১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষী’র মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে সরকারের কৃষি প্রনোদনার ৭৫০ কেজী আউশ ধানের বীজ ও চার হাজার ৫শ কেজী সার বিনামুল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল দুপুর ১টায় উপজেলার শহীদ সুকান্তবাবু মিলনায়তন থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে ওই বীজ ও সার বিতরণ করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এস.এম জুলফিকার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, সরকারের কৃষি প্রনোদনার অংশ হিসেবে গতকাল উপজেলার সর্বমোট ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষী’র মধ্যে জনপ্রতি ৫কেজী করে আউশ ধানের বীজ ২০ কেজী ডিএপি সার ও ১০ কেজী এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code