বাউফলে মৃত ডলফিন  উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code
বাউফল (পটুয়াখালী) :
পটুয়াখালীর বাউফলে নদী থেকে একটি মৃত ডলফিন  উদ্ধার করেছে এক যুবক। সোমবার দুপুুুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের ঢাকুরিয়া নদী থেকে ওই মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
ডলফিন উদ্ধার করা যুবক মো. আরিফুর রহমান জানায়,  দুপুরে ঢাকুরিয়া নদীতে  গোসল করতে গেলে একটি বড় মাছ  ভেসে যেতে দেখি। এসময়  মাছটি উদ্ধার করে উপরে তুলে আনি।  পরে স্থানীয়দের কাছে জানতে পারি এটি একটি ডলফিন।  ডলফিনটি আনুমানিক ২০ থেকে ২৫ কেজি ওজনের হতে পারে। ডলফিনটি দেখতে বহু উৎসুক জনতা ভীড় করে।  পরে স্থানীয়দের সহায়তায় ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়। বয়োজেষ্ঠ্যদের ধারণা, সম্প্রতি সুপার সাইক্লোন আস্ফানে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডলফিনটি সাগর থেকে নদীতে এসে কোন চরে আটকা পড়ে মারা গেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code