প্রধানমন্ত্রী বেঁচে থাকলে না খেয়ে থাকতে হবে না – এমপি মুকুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ভোলা প্রতিনিধি :
ভোলা-২ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁেচ থাকলে আপনাদের কাউকে না খেয়ে থাকতে হবে না। আপনারা প্রধানমন্ত্রী’র সুস্থতার জন্য দোয়া করবেন। সাধ্য অনুযায়ী খাদ্য সহায়তা নিয়ে আপনাদের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। তিনি আরোও বলেন, আপনারা সরকারের ৩১ দফা মেনে চলুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস হতে রক্ষা করবেন। নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদে রাখুন।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে সাচড়া ও দেউলায় ১ হাজার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে সোমবার সকালে ৩য় দফায় তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণকালে এসব কথা বলেন এমপি মুকুল। পযায়ক্রমে বোরহানউদ্দিন ও দৌলতখানে ৩য় দফায় ১০ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমূখ।
খাদ্য সামগ্রী’র মধ্যে চাউল, দুধ, সেমাই, ছোলা, আলু, খেজুর, চিনি বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code