রাজাপুর শ্রমজীবীদরে ঈদ উপহার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

রাজাপুর (ঝালকাঠি) :
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষ যাতে আসন্ন ঈদ-উল-ফিতর ঘরেবসে উৎযাপন করতে পারেন, সেজন্য রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় এ কার্যক্রম শুরু করেন এমপি হারুন। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এমপি’র পক্ষে তাঁর ছোটভাই ও উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক কামাল এ কার্যক্রমের উদ্বোধন করেন। ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সংসদ সদস্য বজলুল হক হারুন (এমপি) এর পক্ষথেকে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুই হাজার শ্রমজীবী মানুষকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
জানা যায়, দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে এ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, ৫কেজি চাল, ৩কেজি আলু, ১লিটার সয়াবিন তেল, ১কেজি পিয়াজ, ১কেজি ডাল, ১কেজি চিনি, ৩প্যাকেট সেমাই ও ৫০০গ্রাম দুধ।
খাদ্য সামগ্রী বিরতণ অনুষ্ঠানে মজিবুল হক কামাল বলেন, এপ্রিলের শেষের দিকে এমপির পক্ষথেকে দুই উপজেলায় ২ হাজার তিনশ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এবার ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দ্বিতীয় দফায় দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হচ্ছে।
খাদ্য সামগ্রী উপহার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর-কাঠালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, মঠাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, রাজাপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর মৃধা,উপজেলা যুবলীগ সভাপতি মো.আসলাম হোসেন মৃধা,সাধারণ সম্পাদক মো.ফকরুল ইসলাম খান প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code