কলাপাড়ায় চারশো পরিবার পাচ্ছে শিশু খাদ্য সহায়তা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমন এড়াতে সরকারী নিষেধাজ্ঞা মেনে ঘরে থাকা কর্মবিমূখ নি¤œ আয়ের পরিবারের শূন্য থেকে ৫বছর বয়সী শিশুর জন্য শিশু খাদ্য সহায়তা পাচ্ছে ৪শত পরিবার। আগামী দু’এক দিনের মধ্যে এসব পরিবার গুলোকে এ শিশু খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, করোনা পরিস্থিতিতে নি¤œ আয়ের পরিবারের শূন্য থেকে ৫বছর বয়সী ৪’শ শিশুর জন্য দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে নগদ ৯৪, ৫৬০ টাকা ও ৪’শ পিচ ৪০০ গ্রাম ওজনের মিল্ক ভিটা গুড়ো দুধের প্যাকেট বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে চারশো শিশুকে শিশু খাদ্য সহায়তা প্রদান করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সুত্রে জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে উপজেলার ১২টি ইউনিয়নে নি¤œ আয়ের পরিবারের ১৮৯৬ শিশু, কলাপাড়া পৌরসভায় ৫’শ শিশু ও কুয়াকাটা পৌরসভায় ৪’শ ৭৫ শিশু স্তন্যদানের সময়কালীন সময়ের জন্য মাসে ৮শত টাকা হারে আর্থিক সুবিধা পাচ্ছে। এসব শিশুদের উপার্জনক্ষম পরিবার প্রধানরা করোনা পরিস্থিতিতে কর্মবিমূখ হয়ে পড়ায় শিশু খাদ্যের যোগান দিতে বিপাকে পড়েছেন তারা। সে হিসেবে ২৮৭১ হতদরিদ্র পরিবার গুলোর শিশুদের জন্য ৪০০ প্যাকেট শিশু খাদ্য সহায়তা কেবল মাত্র কিঞ্চিত সহায়তা প্রদানের পর্যায়ে পড়ে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে হতদরিদ্র শিশু পরিবারের তালিকা এনে বরাদ্দ অনুয়ায়ী এর মধ্যে থেকে ৪’শ শিশু বাছাই করা হচ্ছে, যাদের শিশু খাদ্য সহায়তা প্রদান করা হবে। প্রতি প্যাক শিশু খাদ্যের মধ্যে থাকছে ৪০০ গ্রাম মিল্কভিটার গুড়া দুধ, ১ কেজি চিনি, ১ কেজি সুজি ও ২ প্যাকেট বিস্কিট। আগামী দু’এক দিনের মধ্যে জনপ্রতিনিধিদের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, ৪০০ শিশু পরিবারকে প্রাথমিক ভাবে শিশু খাদ্য সহায়তা প্রদানের জন্য বাছাই করা হচ্ছে। এমপি মহোদয়ের মাধ্যমে দু’এক দিনের মধ্যে শিশু খাদ্য বিতরন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code