ভেস্তে গেল বাল্যবিয়ে, ৯ জনের জরিমানা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

সংবাদদাতা বরিশাল :: ভোলায় দুটি বাল্যবিয়ে পড়ানোর অপরাধে বর-কনে, অভিবাবক ও কাজিসহ ৯ জনের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে তিনজনকে ৬ মাস করে কারাদণ্ড, চারজনকে দশ হাজার ও দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Manual7 Ad Code

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর এসিল্যান্ড মো. কাওছার হোসেন এ রায় দেন।

Manual5 Ad Code

দণ্ডিতরা হলেন- সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকার সৈয়দ আহম্মদের ছেলে কাজি মো. ইকবাল হোসেন, একই উপজেলার আলীনগর ইউপির ৩নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মতিনের ছেলে কাজির সহকারী মো. হাসান, বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউপির মুলাইপত্তন গ্রামের নাজিম উদ্দিনের ছেলে বর মো. সজিব।

অর্থদণ্ডিতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের প্রবাসী মো. মফিজুল ইসলাম ফরাজীর স্ত্রী নাসিমা আক্তার, তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মোসা. ফাতেমা আক্তার মিতু, সদর উপজেলার ধনিয়া ইউপির মো. সবুজ, মজিব উদ্দিন, মাইনুদ্দিন ও নাজিম উদ্দিন।

Manual1 Ad Code

এদিকে বুধবার রাতে সদর উপজেলার ধনিয়া ইউপির ৩নম্বর ওয়ার্ডের চেউয়াখালী গ্রাম থেকে বাল্যবিয়ে পড়ানোর সময় বর, মেয়ের বাবা ও চাচাসহ চারজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে বর মো. সবুজ, মেয়ের বাবা মো. মজিব উদ্দিন, চাচা মাইনুদ্দিন ও নাজিম উদ্দিনকে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়। এ সময় মেয়ের বাবা বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত কন্যাকে বিয়ে দিবে না মর্মে মুচলেকা দেন।

Manual7 Ad Code

এসিল্যান্ড মো. কাওছার হোসেন বলেন, সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ প্রকল্পের কর্মীরা ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির তথ্য পেয়ে পুলিশের সহায়তায় তাদের আটক করে এ রায় দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code