আম্ফানে বিধ্বস্ত ঘর-বাড়ী নির্মাণ করেছে সেনাবাহিনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

কাঠালিয়া (ঝালকাঠি) ঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ঘুর্ণিঝড় আম্ফানের আঘাতে বিধ্বস্ত হওয়া ঘর-বাড়ী নির্মাণের কাজ শুরু করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের সেনাবাহিনীর একটি দল উপজেলার দক্ষিন আউরা গ্রামের আজ সকাল থেকে দরিদ্র মহিউদ্দিন খানের বিধ্বস্ত ঘর নির্মাণ কাজ শুরু করেন। এ সময় ক্যাপ্টেন মাহবুব হাসান শাতিল জানান, আম্ফানে মহিউদ্দিন খানের বিধ্বস্ত ঘর দিয়ে আমাদের নির্মাণ কাজ শুরু হয়েছে এ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজহারুল হকসহ সেনাবাহিনীর একটি দল ঘর নির্মাণে নিয়োজিত রয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code