কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা॥
পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার দাবীতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে তারা প্রায় ঘন্টা ব্যাপী কাফনের কাপড় পড়ে এ কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া পৗর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: ফিরোজ শিকদার।
মানববন্ধনে তিনি আরো বলেন, ২০২০ সালের করোনা ভাইরাসের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি। অনেকে ব্যবসায়িরা দেনা হয়ে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে ২০২১ সালের করোনার দি¦তীয় ঢেউ মোকাবেলায় ফের ”লগডাউন” দিয়ে দোকান-পাট বন্ধ করে দেয়ায় ব্যাপক ক্ষতির সন্মূখীন হবেন ব্যবসায়ীরা। তারা সরকারের নিকট স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। পরে ব্যবসায়ী নেতার প্রধান মন্ত্রী বরাবর ইউএনও’র কাছে স্বারকলিপী প্রদান করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code