নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬ ট্রলার মালিককে জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর মহিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকারের অপরাধে ছয় ট্রলার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ। এছাড়া এসময় বরফ উৎপাদন করায় একটি বরফকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
রবিবার বেলা বারোটার দিকে অভিযান চালিয়ে দুই ট্রলারকে ২৫ জন জেলে সহ আটক করা হয়। এর আগে শনিবার রাতে আরো চারটি ট্রলার ও ২৭ জেলেকে আটক করে মহিপুর থানা পুলিশ। রবিবার দুপুরে মহিপুর থানা প্রাঙ্গনে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সামুদ্রিক বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) লঙ্ঘন করায় আটককৃত ট্রলারের মালিকদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।
এছাড়া জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেন এবং ট্রলারগুলো আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ ও আলিপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code