ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে দশমিনায় বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

দশমিনা(পটুয়াখালী) :
দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা ফয়সালের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছেন ওই ইউনিয়নের পাচ শতাধিক দুঃস্থ্য অসহায় সুফলভোগীরা। আজ বুধবার পরিবার পরিজন নিয়ে তারা পশ্চিম আলীপুর স্লুইজ বাজারে বিক্ষোভ মিছিল করেন। ওই বিক্ষোভ মিছিলে পরিষদের কয়েকজন ইউপি সদস্য অংশ গ্রহন করেন। এর আগে গত রোববার ওই ইউনিয়নের ছয় ইউপি সদস্য দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ৬শত ১৫জন দুঃস্থ্য অসহায় নারীর তিন মাসের ভিজিডি চাল চেয়ারম্যান বাদশা ফয়সাল আত্মসাৎ করেন বলে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে বলা হয় ৬শত ১৫ জনের প্রতি মাসে জনপ্রতি ৩০ কেজি করে তিন মাসে মোট ৫৫ হাজার ৩৫০ কেজি ভিজিডির চাল আত্মসাৎ করেন। এব্যাপারে চেয়ারম্যান বাদশা ফয়সাল জানান, পরিষদের কয়েকজন মেম্বার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব করছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code