রাজাপুরে সেতু ভেঙ্গে উপজেলার সাথে কয়েক গ্রাম বিচ্ছিন্ন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

মোঃ সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি):

Manual1 Ad Code

ঝালকাঠির রাজাপুরের উত্তর কাঠিপাড়া এলাকায় সন্ধ্যা নদীর উপরে থাকা সেতুটির সাথে গাছ বোঝাই একটি নৌকার ধাক্কায় সেতুটি ভেঙ্গে নদীতে ডুবে গেলে পাশ্ববর্তী কাউখালী উপজেলাসহ কয়েকটি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সেতুটি ভেঙ্গে নৌকার উপর পড়লে গাছসহ নৌকাটিও ডুবে যায়। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. বাবুল তালুকদার জানায়, ফজরের দিকে গাছ বোঝাই নৌকাটি সেতুতে ধাক্কা দিলে বিকট শব্দে সেতুটি ভেঙ্গে নৌকার উপর পরে নদীতে ডুবে যায়। নৌকায় থাকা সুমন (৩৫) নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে সে অক্ষত রয়েছে। রাজাপুর ও পিরোজপুরের কাউখালি উপজেলাকে সংযুক্ত করা এই সেতুটি দুই উপজেলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। নদীর দুই পাড়ে প্রায় ডজনখানের শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পরেছেন। নৌকার মাঝি মো. সুমন বলেন, ‘নৌকার সাথে গাছ বেঁধে স্বরূপকাঠি যাওয়ার পথে সেতুর সাথে ধাক্কা লাগে। ভোরে ঘন কুয়াশার কারণে সেতুটি দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটে।’শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক মৃধা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। বর্তমানে দুই পাড়ের মানুষ নৌকায় যাতায়াত করছে। দ্রুতই সেতুটি পারাপারের উপযোগী করা হবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code