অধ্যাপক মোহাম্মদ সফিউর রহমান খোরাসানীর দাফন সম্পন্ন, এলাকাবাসীর শ্রদ্ধা নিবেদন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ভাষাবিদ ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক,স্বাধীনতা পূর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চ্যান্সেলর পদক প্রাপ্ত, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক অধ্যাপক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সফিউর রহমান খোরাসানী দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি সিলেট সদর উপজেলার মইয়ার চর খোরাসানি বাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্হানে তাকে চির সমাহিত করা হয়। জানাযার ইমামতি করেন মরহুমের শ্যালক,শহিদ সোলেমানের ছোট ভাই মাওলানা বোরহান হোসেন। জানাযা পূর্বে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্হা ( বাসস) এর সিলট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ,সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম,টুকের বাজার ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ,কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন,বীর মু্ক্তিযোদ্ধা শামসুল ইসলাম গাজী।পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ভাতিজা মাষ্টার আব্দুর রহমান (জুনায়েদ খোরাসানি)। জানাযা পরবর্তীতে মরহুমের কফিনে মইয়ার চর এলাকাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।মরহুমের জানাযায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক বৃন্দ সহ এলাকার বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহন করেন।

জানাযা শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রসায়ে তৈইয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মইয়ার চর এর প্রিন্সিপাল মাওলানা মোঃ জালাল উদ্দিন আল ক্বাদরী।
সোমবার রাত ১০ টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে (৯২))বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual5 Ad Code

অধ্যাপক মোহাম্মদ সফিউর রহমান মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন গুনাগ্রহি রেখে গেছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য যে, তিনি সিলেট সদর উপজেলার মইয়ারচর গ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম হজরত মাওলানা শাহ মোহাম্মদ হাবিবুর রহমান খোরাসানী (রঃ) এর দ্বিতীয় পুত্র, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ বুদ্ধিজিবী মাওলানা অলিউর রহমানের ছোট ভাই ও অপর শহীদ সিলেটের কৃতি সন্তান শহীদ সোলেমান এর ভগ্নপতি ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code