ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না করানো ভালো: স্বাস্থ্যমন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন,শিশুর মৃত্যুর দায় মন্ত্রণালয় এড়াতে পারে না। চিকিৎসা সেখানেই করানো উচিত যেখানে যথাযথ ব্যবস্থা আছে। ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না করা ভালো। মঙ্গলবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ওষুধের দাম নিয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এসব
কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে আজকে সকালে আমি শুনেছি। ওষুধের দাম নাকি অনেক বেড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের মহাপরিচালক ওষুধ প্রশাসনকে ডেকেছি। ডেকে বলেছি এটা কমানোর জন্য। কি করে কমানো যাবে সেটা আমাকে তারা জানাবে। উনারা মিটিংয়ে বসেছেন, কিন্তু এটা কমাতে হবে। হার্টের রিংয়ের দাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটার দামের বিষয়ে আলোচনা চলছে। বৈঠকে এই সবকিছু কমানোর জন্য আমি নির্দেশনা দিয়েছে। কীভাবে কমানো যাবে সেটি উনারা আমাকে জানাবেন, তারপর আমি দেখবো। দাম নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা মন্ত্রণালয়ের আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এজন্য তো ওষুধ প্রশাসন আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code