টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকসহ সাবমেরিন নিখোঁজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: শত বছর আগে আটলান্টিক সাগরের মাঝে ডুবে যায় বিশালাকৃতির পর্যটকবাহী জাহাজ টাইটানিক। যা নিয়ে কৌতূহলের শেষ নেই। সাগরের তলদেশে কী অবস্থায় আছে এটি, গবেষণা চালিয়ে যাচ্ছেন অনেকে। প্রায়শই নতুন ছবি প্রকাশ করে কৌতূহলের মাত্রা আরও বাড়িয়ে তুলছে সাধারণ মানুষের মাঝে। কিন্তু রবিবার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ঘটলো বিপত্তি। পর্যটকসহ একটি সাবমেরিন নিখোঁজ। উদ্ধারকারী দল সাগরে তন্নতন্ন করে সন্ধান চালালেও এখনও হদিস মেলেনি। সোমবার মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, পর্যটকাবাহী সাবমেরিনটিতে আর ৭২ ঘণ্টার অক্সিজেন রয়েছে।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, ডুবে যাওয়ার প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হারিয়ে যাওয়া ডুবো যানটির নাম ‘টাইটান’ ট্যুর ফার্ম ওশানগেট জানিয়েছে, টাইটানে থাকা পাঁচ জনকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু হাতে খুব একটা সময় নেই। টাইটানের অক্সিজেন চারদিন পর্যন্ত থাকবে। ফলে যা করার এর মধ্যে করতে হবে। সরকারি সংস্থা, মার্কিন ও কানাডার নৌবাহিনী এবং বাণিজ্যিক গভীর সমুদ্র সংস্থাগুলো উদ্ধার অভিযানে সহায়তা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code