গ্রিসে গুলিবিদ্ধ সেই ২০ বাংলাদেশি ক্ষতিপূরণ পাচ্ছেন

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual3 Ad Code

২০১৩ সালের এপ্রিল মাসে গ্রিসের একটি স্ট্রবেরি খামারে গুলিবিদ্ধ হন বাংলাদেশি ২০ জনেরও বেশি শ্রমিক।
গ্রিসে একটি স্ট্রবেরি খামারে বকেয়া বেতন চাইতে গিয়ে বাংলাদেশি যে শ্রমিকেরা গুলিবিদ্ধ হয়েছিলেন, তারা এবার ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন।

Manual7 Ad Code

ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের মামলায় জয়ী হয়েছেন ওই বাংলাদেশি শ্রমিকেরা।
বাংলাদেশি ৪২ জন শ্রমিকের পক্ষে রায় দিয়ে প্রত্যেককে ১২ হাজার ইউরো থেকে ১৪ হাজার ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য গ্রিক সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

আদালত এক রায়ে বলেছে, মানবপাচারের মতো ঘটনা মোকাবেলায় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি অধিকারও সুরক্ষায় কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।

২০১৩ সালের এপ্রিল মাসে গ্রিসের পেলোপন্নেসিয়ান গ্রামের এক স্ট্রবেরি খামারের শ্রমিকেরা তাদের ছয় মাসের বকেয়া বেতনের দাবি জানাতে গেলে সেখানকার একজন সুপারভাইজার তাদের ওপর গুলি চালায়।

ওই ঘটনায় ২০ জনেরও বেশি বাংলাদেশী শ্রমিক আহত হয়। এরপর খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকেও গ্রেপ্তার করা হয়।

কিন্তু পরবর্তীতে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রিসের আদালত খামার মালিক ও সুপারভাইজারকে নির্দোষ বলে রায় দেয়।

Manual3 Ad Code

এছাড়া গ্রিসের ওই আদালত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ বা কোনো ক্ষতিপূরণও দেয়নি।
সেকারণেই এরপর মানবাধিকার লঙ্ঘন ও ক্ষতিপূরণের আশায় দেশটির সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মামলা করে শ্রমিকেরা।

Manual2 Ad Code

বিবিসি অবলম্বনে

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code